করণীয় ঠিক করতে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির বৈঠক বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ১৬:৩৮আপডেট : ১৯ মে ২০২০, ১৬:৪০

বাণিজ্য মন্ত্রণালয় করোনার কারণে থেমে গেছে সব ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ড। এ ক্রান্তিকালে সার্বিক বিষয়ে করণীয় ঠিক করতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির’ সপ্তম সভা আগামীকাল বুধবার (২০ মে) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল লতিফ বকসী।
তিনি জানিয়েছেন, বুধবার অনুষ্ঠিতব্য পরামর্শক কমিটির সপ্তম সভায় অনলাইনে সংযুক্ত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সভাটি অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। চলছে এক ধরনের লকডাউন। দেশে ২৬ মার্চ থেকে চলছে সাধারণ ছুটি। এতে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে। কিন্তু এর মধ্যে নানা মহলের সমালোচনার মধ্যে তৈরি পোশাকসহ কিছু প্রতিষ্ঠান চালু করা হয়েছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি