চার প্রক্রিয়ায় প্রক্রিয়াজত কাঁচা পাট রফতানি করা যাবে

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৪৭
image

চার প্রক্রিয়ায় প্রক্রিয়াজত কাঁচা পাট রফতানি করা যাবে বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজত করা কাঁচা পাট বিদেশে রফতানি করা যাবে বলে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

জানা গেছে, জার্মান দূতাবাসসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

গত মঙ্গলবার জারি করা এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত প্রজ্ঞাপণে স্বাক্ষর করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বেবী পারভিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচা পাট রফতানি নিষেধাজ্ঞার আওতা বহির্ভুত বলে গণ্য হবে। তা যথা নিয়মে রফতানি করা যাবে।

এর আগে গত ২ ডিসেম্বর ৬ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছিল।

এরও আগে গত ৩ নভেম্বর এক মাসের জন্য কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশনা জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি