প্রতিযোগিতায় টিকতে পূর্ণাঙ্গ টেস্টিং ল্যাবরেটরি প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৫, ১৮:২৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৩:৩০
image

প্রতিযোগিতায় টিকতে পূর্ণাঙ্গ টেস্টিং ল্যাবরেটরি প্রয়োজন গত ২০১৪ সালে তৈরি পোশাক শিল্পের মোড়কখাত (প্যাকেজিং) থেকে পণ্য রফতানির মাধ্যমে প্রায় ৫ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। সরকারের নীতিগত সহায়তা পেলে ২০১৮ সালের মধ্যে ১২ বিলিয়ন ও ২০২৫ সালের মধ্যে ১৮ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হবে।

তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও পরীক্ষার (টেস্টিং ল্যাবরেটরি) স্থাপন করা প্রয়োজন বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমই) নেতৃবৃন্দ।

বিজিএপিএমই’র সভাপতি রাফেজ আলম চৌধুরী ও সহ-সভাপতি আবদুল কাদের খানের নেতৃত্বে রবিবার শিল্প মন্ত্রণালয়ে বিজিএপিএমই একটি প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ প্রয়োজনের কথা জানান।

বৈঠকে তৈরি পোশাক খাতের প্যাকেজিংয়ের মানোন্নয়নে টেস্ট ল্যাবরেটরি নির্মাণ করা হবে বলে বিজিএপিএমই নেতৃবৃন্দকে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আমির হোসেন আমু বলেন, বিজিএপিএমই নেতারা টেস্ট ল্যাবরেটরি নির্মাণের জন্য জমি চেয়েছে। আমরা তা বিবেচনা করছি। প্রাথমিকভাবে  এক বিঘা জমি দেব বলে তাদের জানিয়েছি।

তিনি আরও বলেন, টঙ্গী, কোণাবাড়ীসহ ঢাকার আশপাশে বিসিক শিল্প নগরী থেকে তাদের জমি বরাদ্দ দেওয়া হবে। টেস্ট ল্যাবরেটরি নির্মাণ করতে পারলে আগামীতে এ খাত বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে সম্মত হবে।

 

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি