করোনাকালে গ্রাহক নিরাপত্তায় এশিয়ার সেরা ব্যাংকের স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ২০:৫৫আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:৫৭

প্রাইম ব্যাংক করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে গ্রাহক ও কর্মীদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের জন্য এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক লিমিটেড। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত ফিন্যান্সিয়াল প্রকাশনা ‘ইউরোমানি’ প্রাইম ব্যাংককে ‘এক্সিলেন্স ইন লিডারশিপ ইন এশিয়া ২০২০’ পুরস্কাররে ভূষিত করেছে। সোমবার (২০ জুলাই) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি প্রাইম ব্যাংকের জন্য এক অনন্য সম্মান। কেননা দক্ষিণ এশিয়া থেকে একমাত্র ব্যাংক হিসেবে ব্যাংকটি এ পুরস্কার অর্জন করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠার ২৫ তম বছরের শুভক্ষণে প্রাইম ব্যাংক নিউইয়র্ক ভিত্তিক গ্লোবাল ফিন্যান্স থেকে ‘বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ এবং হংকং ভিত্তিক এশিয়া ফাইন্যান্স থেকে ‘বেস্ট ডিজিটাল ব্যাংক ইন বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে। ইউরোমানির অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার। প্রতিবছর বিশ্বের পাঁচটি মহাদেশের এক হাজারের বেশি কর্পোরেট প্রতিষ্ঠান এই পুরস্কার অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।
এই আন্তর্জাতিক পুরস্কার অর্জন সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন,করোনাভাইরাস মোকাবিলায় গ্রাহক ও কর্মীদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের জন্য এশিয়ার অন্যতম সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়া প্রাইম ব্যাংক এর জন্য অনেক বড় গর্বের ও সম্মানের। তিনি বলেন, আমরা বেশিরভাগ কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার অনুমতি দিয়েছি, কিন্তু গ্রাহকসেবার মানে কোনও ছাড় দিইনি।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের