বিডা’র পোর্টালে নতুন তিনটি সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ২০:৫০আপডেট : ১২ আগস্ট ২০২০, ২০:৫০

বিডা’র পোর্টালে নতুন তিনটি সেবা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে আজ থেকে নতুন তিনটি সেবা যুক্ত হয়েছে। ওএসএস পোর্টালে যুক্ত হওয়া সেবা তিনটি হলো, নির্বাচন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র যাচাই করা, সুরক্ষা সেবা বিভাগের সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্র।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত অনলাইন অনুষ্ঠানে এই সেবা উন্মুক্ত করা হয়। বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান (এফ) ফজলুর রহমান।

এই সময়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সেবাগুলো বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১২টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছি। কিছুদিনের মধ্যে আরও ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। ফলে বিনিয়োগকারীদের ওএসএসের মাধ্যমে আরও বেশি সেবা দেয়া সম্ভব হবে। আগামী বছরের মধ্যেই ৩৫টি সেবা প্রদানকারী সংস্থার ১৫০টিরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।’

প্রসঙ্গত, অনলাইনে দেশী-বিদেশি বিনিয়োগকারীদের সেবা দিতে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিডা। এর অংশ হিসেবে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের কার্যক্রম চালু হয়। বর্তমানে নতুন তিনটি সেবাসহ অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিডার নিজস্ব ১৪টি সেবা এবং অন্যান্য ছয়টি প্রতিষ্ঠানের সাতটি সেবাসহ মোট ২১টি সেবা দেওয়া হচ্ছে।

/এসআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম