আবাসন খাতে ২০-৫০ হাজার কোটি টাকার তহবিলের প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৪
image

আবাসন খাতে ২০-৫০ হাজার কোটি টাকার তহবিলের প্রস্তাব আবাসন খাতের মন্দা কাটাতে এর সঙ্গে জড়িত তিন শতাধিক প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। এ জন্য ২০ থেকে ৫০ হাজার কোটি টাকার তহবিল গঠন করতে হবে। এ তহবিল থেকে ৮ থেকে ৯ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ থাকবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ‘রিহ্যাব আবাসন মেলা ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ প্রস্তাব করেন।
এ খাতকে বাঁচাতে সরকারের নীতি পাল্টাতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান ও লিয়াকত আলী প্রমুখ।
এ তহবিলের বিনিয়োগ ডেসটিনি কিংবা হলমার্কের মতো হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা টাকা (ঋণ) মারে না। আবাসন খাতের মন্দা কাটাতে তাদের (নিম্নবিত্ত ও মধ্যবিত্ত) গৃহঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি এ খাতে বেসরকারি উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান  জানান তিনি। তিনি বলেন, বেসরকারি খাতকে সুযোগ না দিলে দেশের আবাসন সমস্যার সমাধান হবে না।

অর্থ পাচার প্রতিরোধে আবাসন খাতে ‘অপ্রদর্শিত অর্থ’ বিনিয়োগে ছাড় দেওয়ারও আহ্বান জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, এখন ফ্ল্যাট কিনতে আগের টাকার উৎস জানতে চাওয়া হয়। আগে তা হত না। সংকট সমাধানে এ খাতে ছাড় দিতে হবে। টাকা পাচার রোধে এ বাধ্যবাধকতা তুলে দিতে হবে।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি