দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিলের তৃতীয় পর্বের চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৮:১৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮
image

দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিলের তৃতীয় পর্বের চুক্তি স্বাক্ষর উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিলের তৃতীয় পর্বে ৬ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলারের তহবিল থেকে এ ঋণ সহায়তা সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক।।
বুধবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, ব্যাংকের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক, উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংকের কর্মকর্তাগণ প্রমুখ।
তৃতীয় দফায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর ২০১৫ তারিখ প্রথম পর্বে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও আল-অরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ।
এরপর গত ১ ডিসেম্বর ২০১৫ তারিখ দ্বিতীয় পর্বে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর সাথে এরূপ চুক্তি স্বাক্ষরিত হয়।

কেবলমাত্র একটি নির্দিষ্ট মান অর্জনের পরই ব্যাংকগুলো এ তহবিলে অংশগ্রহণ করতে পারবে এবং অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ক্যামেলস্ সূচক অনুযায়ী তাদের প্রযোজ্য সুদের হার নির্ধারিত হবে।

শিগগিরই যোগ্যতাসম্পন অন্যান্য ব্যাংকসমূহের সাথেও অনুরূপ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।

দীর্ঘমেয়াদী এই তহবিল অংশগ্রহণকারী ব্যাংকগুলো যথাযথভাবে ব্যবহার করে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রফতানি খাতের পূর্ণমাত্রার সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে বলে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকে পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

/এসআই/এফএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি