ঋণ ও আমানতের মধ্যকার সুদের ব্যবধান ৫ শতাংশের মধ্যে রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৯:০২
image

ঋণ ও আমানতের সুদের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ও ভোক্তাগণ ছাড়া অন্যান্য সব খাতে ঋণ ও আমানতের সুদ হারের ব্যবধান ৫ শতাংশের মধ্যে রাখতে হবে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দশেনা অনুযায়ী এ ব্যবধানের হার নিম্নতর এক অঙ্কের মধ্যে থাকার কথা থাকলেও কিছু কিছু ব্যাংক ও ঋণ গ্রহীতার মধ্যে কিছুটা অস্পষ্টতা দেখা দিয়েছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও আমানতের ব্যবধান ৫ শতাংশীয় পয়েন্টের মধ্যে রাখার নিদের্শ দিচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনা এখনও মানছে না ২১টি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে ১৬টি বেসরকারি এবং ৫টি বিদেশি ব্যাংক।

/জিএম/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি