প্লাস্টিক সামিট শুরু ২০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৫, ১৫:২৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:২৫
image

প্লাস্টিক পণ্য প্লাস্টিক খাতের বিকাশ আরও ত্বরান্বিত করতে নতুন বছরের ২০ জানুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক প্লাস্টিক সামিট।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই দিন সকাল সাড়ে ১০টায় সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
এ ছাড়াও সামিটে থাকছে বিভিন্ন সেমিনার ও কনফারেন্স। দ্বিতীয় দিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি প্লাস্টিক পণ্যের ওপর আন্তর্জাতিক মানের গবেষকেরা সেমিনারে বক্তব্য রাখবেন।

সামিটের সমাপনী দিন ২৩ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল।

আয়োজকরা জানিয়েছেন, ১১তম এই প্লাস্টিক সামিটে ২২টি দেশের ৩৫০টি স্টল থাকবে। এ অয়োজনে মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি