শীর্ষ-২০ ঋণ অবলোপনকারীর তথ্য পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:০৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৭:১৭
image

বাংলাদেশ ব্যাংক শীর্ষ ২০ ঋণ খেলাপির পাশাপাশি ব্যাংকের শীর্ষ ২০ ঋণ অবলোপনকারীর তথ্যও আলাদাভাবে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি তিন মাস পর পর নিদিষ্ট ছকে এই দুই ধরনের ঋণ গ্রহীতার তথ্য পাঠাতে হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারি করে। এ নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে বৃহস্পতিবার।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকিং খাতের সাম্প্রতিক বিভিন্ন পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শীর্ষ ২০ ঋণ খেলাপী ও শীর্ষ ২০ ঋণ অবলোপনকারী গ্রাহকদের তথ্য সংগ্রহ করা জরুরী হয়ে পড়েছে। এই কারণে ব্যাংকগুলোকে প্রতি তিন মাস পর পর নিয়মিতভাবে এই সব তথ্য পাঠাতে হবে। তবে কোনো ব্যাংকে এই ধরনের ঋণ না থাকলে শুন্য বিবরণী দাখিল করতে হবে। ডিসেম্বর-২০১৫ থেকেই এ সম্পর্কিত তথ্য বিবরণী আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ধরনের ঋণ কোন খাতে আটকে আছে এবং আদায়ের পরিমাণ কত সেটিও জানাতে হবে ব্যাংকগুলোকে।

/জিএম/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি