রাজস্ব আহরণ একটি চ্যালেঞ্জিং কাজ বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
তিনি বলেছেন, দেশের উন্নয়নে রাজস্ব আহরণের এই গুরুদায়িত্বটি এনবিআরের। একটি ‘পূর্ণাঙ্গ করদাতা-বান্ধব রাজস্ব প্রশাসন’ তৈরিতে সকল অংশীদারদের সমন্বিত ও পারস্পরিক
অংশীদারিত্বের ভিত্তিতে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ চলছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এক সংবাদ বিবৃতিতে এ সব মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক তথা জাতীয় উন্নয়নে গণমাধ্যম বর্তমানে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্রমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধকরণে উন্নত তথ্যভিত্তিক প্রচারণা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে গণমাধ্যম এনবিআরের ।
তিনি বলেন, জাতীয় জীবনের সর্বত্র একটি রাজস্ব বান্ধব সংস্কৃতি সৃজনে বর্তমান রাজস্ব প্রশাসনের গৃহীত ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা নীতি’ বাস্তবায়নে গণমাধ্যমের বন্ধুদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীদের পাশাপাশি রাজস্ব আহরণে সংবাদ মাধ্যমের কর্মীরাও একইভাবে এনবিআররের ‘গুরুত্বপূর্ণ অংশীজন’ বলে মন্তব্য করেন তিনি।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান জানান, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের প্রায় ৮৫ ভাগ জাতীয় রাজস্ব বোর্ড আহরণ করে। এর মধ্যে ১ লক্ষ ৭৬ হাজার ৩ শত ৭১ কোটি টাকা রাজস্ব আহরণের গুরুদায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের। এ বৃহৎ লক্ষ্যমাত্রা অর্জন একটি সর্বজন স্বীকৃত চ্যালেঞ্জিং কাজ।
/এসআই/এফএইচ/








