অব্যবহৃহ অর্থ অন্য প্রকল্পে খরচ করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:২৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৭
image

অব্যবহৃহ অর্থ অন্য প্রকল্পে খরচ করা যাবে প্রকল্প বাস্তবায়ন দ্রুত ও সহজতর করার জন্য মন্ত্রণালয়ের এক প্রকল্পের অব্যবহৃহ অর্থ প্রয়োজনে একই মন্ত্রণালয়ের অন্য প্রকল্পে খরচ করা যাবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন বিষয়ে সকল মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ।
গত নভেম্বর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সামষ্টিক দেশজ উৎপাদন (জিডিপি) বা অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ ভাগে উন্নীত করা। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। শতভাগ এডিপি বাস্তবায়ন হলে প্রত্যাশা পূরণ সম্ভব। আমরা সে লক্ষেই কাজ করছি।
বৈঠকে প্রকল্প বাস্তবায়ন তদারকি জোরদার করাসহ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবগণ প্রকল্প বাস্তবায়ণের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় মতামত ব্যক্ত করেন।

পরিকল্পনা বিভাগের সচিব সফিকূল আজম ও অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বৈঠকে উপস্থিত ছিলেন ।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি