ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৬:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৬:১৫
image

মূল্যস্ফীতি বেড়েছে সদ্য সমাপ্ত ২০১৫ সালের ডিসেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। এ হার নভেম্বরের তুলনায় দশমিক শূন্য ৫ শতাংশ বেশি। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক সম্মেলন পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, চলতি বছর প্রাক্কলিত মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। বছরের শুরু থেকে আমরা এ হার ধরে রেখেছি। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১০ ভাগ।
এদিকে বিবিএসের মজুরি সূচক পর্যালোচনা করে দেখা যায়, নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে সাধারণ মজুরিসূচক বেড়েছে। নভেম্বরে মাসে মজুরিসূচক ছিল ৭ দশমিক ০৯ ভাগ। ডিসেম্বরে এ সূচক বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ ভাগ।

পরিকল্পনামন্ত্রী বলেন, গ্রামে নভেম্বর মাসের সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬১ভাগ। তা কমে ডিসেম্বরে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ ভাগ। শহরে ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৭ দশমিক ০৭ ভাগ। নভেম্বর ছিল ৬ দশমিক ৮৮ ভাগ।

বিবিএসের মূল্যস্ফীতির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ ভাগ। নভেম্বর মাসে খাদ্য পণ্যে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭২ ভাগ। খাদ্যে বহির্ভুত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ ভাগ। নভেম্বর মাসে খাদ্য বহির্ভুত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫৬ ভাগ।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি