পৌনে ৩ লাখ বেল পাট রফতানির সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৬, ১৫:২০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৭:০৮
image

পৌনে ৩ লাখ বেল পাট রফতানির সিদ্ধান্ত রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সদ্য সমাপ্ত ২০১৫ সালের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি ঋণপত্রের (এলসি) বিপরীতে ৪১ টি প্রতিষ্ঠান এ সুবিধা পাবে।  
ইতিমধ্যেই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব বেবী পারভিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়।
এর আগে গত ১৫ ডিসেম্বর কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজত করে বিদেশে রফতানি করা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচা পাট রফতানি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত বলে গণ্য হবে। তা যথানিয়মে রফতানি করা যাবে।

এর আগে গত ২ ডিসেম্বর পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়।

তার আগে গত ৩ নভেম্বর এক মাসের জন্য কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশনা জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিঠিতে উল্লেখ করা হয়, রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাট অধিদফতর থেকে পাঠানো ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ২০১৫ সালের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসি’র বিপরীতে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দেওয়া হলো।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি