হোটেল-রেস্তোরাঁ থেকে ২৩শ' কোটি টাকা ভ্যাট আদায় সম্ভব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৯:১৩আপডেট : ১২ জুন ২০২১, ১৯:৪৫

দেশের সব হোটেল-রেস্তোরাঁয় শ্রেণিভিত্তিক ভ্যাট আরোপের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

শনিবার (১২ জুন) রাজধানীর বিজয় নগরস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ওসমান গনি, উপদেষ্টা খন্দকার রুহুল আমিন, মহাসচিব ইমরান হাসান, যুগ্ম-মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিব উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা চার ও পাঁচ তারকা হোটেল-রেস্তোরাঁ ভ্যাটের হার ১৫ শতাংশ রেখে বিদেশি খাবার বিক্রেতাদের সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ এবং নিম্ন ও মাঝারি মানের রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুডের জন্য ভ্যাটের হার সর্বোচ্চ ৩ থেকে ৫ শতাংশের মধ্যে রাখার দাবি জানানো হয়েছে। তারা এই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া, শিল্প-কারখানার ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া ও হোস্টেলের খাবারের ওপর ভ্যাটের হার সর্বোচ্চ ২ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হোটেল-রেস্তোরাঁ খাতকে শিল্প মর্যাদা না দেওয়ার কারণে বিদ্যুৎ, গ্যাস, পানির জন্য অধিক বিল বহন করতে হচ্ছে। যাতে খাবারের দাম বেড়ে যাচ্ছে। ব্যাংক ঋণসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উদ্যোক্তারা।

সভাপতি ওসমান গনি বলেন, বর্তমানে অনলাইন ডেলিভারি সার্ভিসগুলো স্বেচ্ছাচারি ব্যবসা পরিচালনা করছে। যা এই হোটেল-রেস্তোঁরা খাতকে আরও ঝুঁকিতে ফেলছে। তাদের কারণে এ খাতের সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি তারা বড়দের প্রমোশন করছে ফলে ছোটরা পিছিয়ে পড়ছে বলেও মনে করেন এ খাতের ব্যবসায়ীরা।

আয়োজিত সংবাদ সম্মেলনে হোটেল রেস্তোঁরা খাতের কর্মকর্তা-কর্মচারীদেরকে ছয় মাসের প্রণোদনা দেওয়ারও দাবি জানিয়েছেন। করোনার সময় অর্ধেক শ্রমিক চাকরি হারিয়েছেন, তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রনোদনা প্রদান অথবা জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ইং পর্যন্ত কর্মচারিদের করোনাকালীন মাসিক খাদ্য সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা।

সাংবাদকিদের এক প্রশ্নের জবাবে সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, দেশে বিভিন্ন শ্রেণির হোটেল-রেস্তোরাঁ রয়েছে। তাদের ব্যবসায়িক পরিধিও একেক রকম। কিন্তু সার্বিকভাবে ১৫ শতাংশ ভ্যাট যুক্তিযুক্ত নয়। ভ্যাটের হার বেশি হওয়ায় অনেকে ভ্যাট ফাঁকি দিচ্ছেন। সঠিক হারে ভ্যাট নির্ধারণ করে এ খাত থেকে ২ হাজার ৩শ  কোটি টাকা ভ্যাট আদায় করা সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারের ১৩টি সংস্থা রেস্টুরেন্টগুলোকে পরিচালনা করছে। ব্যবসা পরিচালনার জন্য এত সংস্থার সঙ্গে সমন্বয় করতে হয়। লাইসেন্স নিতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি ব্যবসা শুরু করতে প্রচুর খরচ হয়। এটি কমানোরও প্রস্তাবও করেছেন তারা।

 

/এসআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী