ভ্যাট কমলো রেস্তোরাঁয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২১, ১৮:০০আপডেট : ০২ জুলাই ২০২১, ১৯:০৮

দেশের সব এসি ও নন-এসি রেস্তোরাঁর সেবায় ভ্যাটের হার আড়াই থেকে পাঁচ শতাংশ কমেছে। চলতি ২০২১-২০২২ অর্থবছর থেকে নন-এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ৫ শতাংশ এবং এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১ জুলাই) এনবিআরের মূসক বিভাগের (তথ্যপ্রযুক্তি ও প্রকল্প ব্যবস্থাপনা) দ্বিতীয় সচিব সম্প্রীতি প্রামাণিকের সই করা এবং শুক্রবার প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন বলা হয়, নন-এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং এসি রেস্তোরাঁর ক্ষেত্রে ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

একইসঙ্গে ভ্যাট ফাঁকি রোধে রেস্তোরাঁগুলোতে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য অনুসারে, দেশে বর্তমানে ৪ লাখ ৩৬ হাজার ২৭৪টি রেস্তোরাঁ রয়েছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম