মেয়াদি ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব খাতে বিতরণের তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২০:২৮আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:২৮

পরিবেশবান্ধব খাতে মোট মেয়াদি ঋণের ৫ শতাংশ বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই নির্ধারিত লক্ষ্যমাত্রা নিশ্চিতে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বর-ভিত্তিক বকেয়া ঋণ ও অগ্রিম স্থিতি থেকে কর্মচারী ঋণ, মোট শ্রেণিকৃত ঋণ এবং ক্রেডিট কার্ড ঋণ বাদ দিয়ে অবশিষ্ট অংশের ৫ শতাংশ পরিবেশবান্ধব অর্থায়নের বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে। এর আগের নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণের কথা উল্লেখ ছিল না।

এর আগে পরিবেশবান্ধব অর্থায়ন সহযোগিতা বৃদ্ধি, পরামর্শ প্রদান এবং ত্বরান্বিত করার লক্ষ্যে সকল তফসিলি ব্যাংক ও  আর্থিক প্রতিষ্ঠানের পটেনশিয়াল সব শাখাগুলোকে ডেডিকেটেড সাসটেইনেবল ডেভেলপমেন্ট হেল্প ডেস্ক স্থাপন করার জন্য নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরিবেশবান্ধব অর্থায়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ গ্রিন ব্যাংকিংয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়ের ‘সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট’ এর কর্মপরিধির আলোকে এই হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালনার কথা বলা হয়। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অর্জন তাদের ক্যামেলস রেটিং মূল্যায়নে বিবেচিত হবে বলে জানানো হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের