১৬ মাস পর আজ থেকে স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ০২:৫১আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:৫১

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ আজ ১১ আগস্ট থেকে শিথিল করা হ‌য়ে‌ছে। ওইদিন থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। অর্থাৎ আজ বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক লেনদেনের সময়সূচিতে ফিরছে ব্যাংক। কর্মীদের পালাক্রমে দায়িত্বপালনও উঠে গেছে। খোলা থাকছে সব শাখা ও অফিস।

অর্থাৎ দীর্ঘ ১৬ মাস পর স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংকিং কার্যক্রম। এর আগে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন চললেও গতবছরের ২৯ মার্চ থেকে সীমিত আকারে খোলা রাখা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রতিদিন  লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত।

গত সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১১ আগস্ট থে‌কে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। 

এতে বলা হয়, অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, বুধবার থেকে তার কোনওটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনার কারণে এত দিন ব্যাংক সেবা সীমিত করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৮ জুন সীমিত ও পরে ১ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। তারপর ৪ জুলাই রবিবার ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। পরের রবিবার অর্থাৎ ১১ জুলাইও ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে আবার করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ থাকে।

/জিএম/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের