পপুলার ডায়াগনস্টিক-মেডিক্যাল কলেজ থেকে ৬ কোটি টাকা ভ্যাট আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৯:১২আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:১৩

ভ্যাট গোয়েন্দা অধিদফতর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিক্যাল কলেজ অ্যান্ড  হাসপাতালের প্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। ভ্যাট গোয়েন্দার এই দাবি মেনে নিয়ে এই দুটি প্রতিষ্ঠান ৬ কোটি ৩৬ লাখ টাকা ভ্যাট জমা দিয়েছে।

বুধবার (১৮ আগস্ট) ভ্যাট গোয়েন্দা অধিদফতর  এই তথ্য নিশ্চিত করেছে।

ভ্যাট গোয়েন্দা অধিদফতর জানায়, তদন্তকালে প্রতিষ্ঠানের সি এ ফার্ম কর্তৃক প্রত্যায়িত বার্ষিক প্রতিবেদন ও ভ্যাট বিষয়ক অন্যান্য তথ্য-উপাত্তের ক্রস চেক করে এই ফাঁকি উদঘাটন করা হয়। 

ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন নাহার কায়সারের নেতৃত্বে একটি দল পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সময়কালের কার্যক্রম তদন্ত করে। তদন্ত মেয়াদে বিভিন্ন সেবার বিপরীতে ২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৭৭০ টাকার উৎসে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। এই অপরিশোধিত ভ্যাটের ওপর ভ্যাট আইন অনুসারে ২%  হারে ১ কোটি ১২ লাখ ৭৮ হাজার ৮৫৬ টাকা সুদ প্রযোজ্য।

অপরদিকে, ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক ফেরদৌসী মাহবুববের  নেতৃত্বে আরেকটি দল পপুলার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে  একই সময়কালের কার্যক্রম তদন্ত করে। তদন্ত মেয়াদে বিভিন্ন সেবার বিপরীতে উৎসে  অপরিশোধিত ভ্যাট বাবদ ১ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৪৫৬ টাকার ফাঁকির তথ্য বের হয়। এই অপরিশোধিত ভ্যাটের ওপর ভ্যাট আইন অনুসারে ২% হারে ৯৬ লাখ ২৬ হাজার ৬০৩ টাকা সুদ প্রযোজ্য।

ভ্যাট গোয়েন্দা অধিদফতর বলছে, পপুলার কর্তৃপক্ষ তদন্ত মেয়াদে অপরিশোধিত মূসক ও সুদ বাবদ উদঘাটিত সমুদয় রাজস্ব স্বেচ্ছায় সরকারি কোষাগারে জমা করেছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের