শীর্ষ করদাতার সম্মাননা পেলো ৩৩ প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮

৩৩টি প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতার সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ব্যাংকিং খাতে সম্মাননা পেয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ব্রাঞ্চ, এইচএসবিসি বাংলাদেশ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

সেবা ও অন্যান্য খাতে- গ্রামীণফোন লিমিটেড, এম জে এল বাংলাদেশ লিমিটেড ও শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন লিমিটেড।

নন-ব্যাংকিং খাতে- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বিমা খাতে- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স ও জীবন বীমা করপোরেশন।

উৎসকর কর্তনকারী প্রতিষ্ঠান- বাংলাদেশ ব্যাংক, গ্রামীনফোন লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ম্যানুফ্যাকচারিং খাতে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, শেখ আকিজ উদ্দিন লিমিটেড, উত্তরা মোটর্স লিমিটেড, উত্তরা অটোমোবাইলস লিমিটেড, পারফেক্ট টোব্যাকো লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
নিউজিল্যান্ড ট্যুরে ঢাকার সাফ থেকে খেলোয়াড় নিচ্ছে ভারত!
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’