তিন জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

সিলেটের গোলাপগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামাপুর এবং পঞ্চগড়ের সদর উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের আরও তিনটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার শাখা দুটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং পঞ্চগড়ের শাখা উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রবাসী কল্যাণ ব্যাংকের ২টি নতুন শাখার উদ্বোধন করেছেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ। 

প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রবাসীদের সর্বোচ্চ সেবাদানে সরকার অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণের কথা চিন্তা করে প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন করেছিলেন। ১০ বছরেই ব্যাংকটি অনেক দূর এগিয়ে গেছে। বিশেষায়িত থেকে এখন এটি একটি তফসিলি ব্যাংকে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেবাদান সহজ করতে দেশের প্রতিটি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।’

মন্ত্রী সবাইকে বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ঠেকাতে সচেতন হওয়ার আহ্বান জানান। শ্রম অভিবাসনে দালালদের নির্মূল বা আইনের আওতায় আনতে পারলে এক্ষেত্রে প্রতারণা ও হয়রানি অনেকাংশে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলায় পার্শ্ববর্তী ৬টি উপজেলার মানুষ   উপকৃত হবে। এছাড়াও বিদেশ গমনেচ্ছু কর্মীদের কল্যাণে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এরপর দুপুর একটায় রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি পঞ্চগড় সদরে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেন।

এ নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মোট শাখা দাঁড়ালো ৮৯টি। ভার্চুয়াল এই উদ্বোধন অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানে দেশের উত্তরাঞ্চল পিছিয়ে আছে। এই জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এতে দক্ষ জনশক্তি বৃদ্ধি পাবে এবং এসব এলাকার জনগণ  কাজের উদ্দেশ্যে বিদেশ গমনে উৎসাহী হয়ে উঠবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।  এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের  ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্ল্যা, আব্দুল মান্নানসহ  মন্ত্রণালয় ও প্রবাসী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি