বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট      
০৫ অক্টোবর ২০২১, ১৮:৫৩আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৮:৫৩

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরবর্তী কান্ট্রি ডিরেক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন এডিমন জিনটিং। তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হবেন। এডিমন জিনটিং এডিবির উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) এডিবি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিমন জিনটিং প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন এডিবিতে।  তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একজন অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টের বাজেট কমিটিতে পরামর্শকের ভূমিকাও পালন করেছেন তিনি। বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং অংশীজনদের সঙ্গে এডিবির নীতি আলোচনায় এখন থেকে জিনটিংই নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্য পদ লাভ করে। এখনও পর্যন্ত এডিবি বাংলাদেশকে ৪৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা ও অনুদান দিয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় গঠনের সুপারিশ এডিবির 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী