গত বছরে পিডব্লিউসি’র আয় সাড়ে ৪ হাজার কোটি ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৮:২৮আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮:২৮

করোনাভাইরাসের প্রভাব সত্ত্বেও ২০২০-২১ অর্থবছরে (জুনে সমাপ্ত বছরে) বিশ্বখ্যাত অডিট, ট্যাক্স এবং অ্যাডভাইজার নেটওয়ার্ক সংগঠন প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) আয় করেছে ৪ হাজার ৫০০ কোটি ডলার। যা তার অগের অর্থবছরের (২০১৯-২০) চেয়ে ৪ দশমিক ৯ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিডব্লিউসি’র গ্লোবাল চেয়ারম্যান বব মরিৎজ বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জিং বছরে যা অর্জন করেছি এবং যেভাবে এটি করেছি, তাতে আমরা গর্বিত। আমাদের সহকর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণ আমাদের অগ্রাধিকারের শীর্ষে আছে। তাদের উদ্ভাবনী শক্তি এবং অবিচল প্রতিশ্রুতির কারণে আমরা বিশ্বব্যাপী আমাদের অংশীজনদের জন্য মানসম্মত কাজ এবং নতুন নতুন সমাধান দেওয়ার জন্য একসঙ্গে কাজ করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বছরের জুন মাসে আমাদের নতুন বৈশ্বিক কৌশল ‘দ্য নিউ ইকুয়েশন’ চালু করেছি, যা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। এই কৌশল আন্তঃসম্পর্কিত দুটি কৌশলগত চাহিদা অংশীজনদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করা এবং টেকসই সমাধান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য পিডব্লিউসিকে অনন্যভাবে প্রস্তুত করবে।’

তিনি উল্লেখ করেন, আমাদের কৌশল দৃঢ় এবং আমরা পরিবর্তনে বিশ্বাসী। আমাদের এই নতুন কৌশল আগামী পাঁচ বছরে এক হাজার ২০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এবং এক লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) বিশ্বের শীর্ষস্থানীয় পেশাদার অডিট, ট্যাক্স এবং অ্যাডভাইজরি নেটওয়ার্ক সংগঠন। সারা বিশ্বের ১৫৬টি দেশের ৭৪২টি শহরে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আমাদের জনবল রয়েছে দুই লাখ ৯৫ হাজারের বেশি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী