বিএফআইইউ’র প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯:১৫

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস। মঙ্গলবার (৩০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। 

আদেশে বলা হয়, যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ মর্যাদা পাবেন।

মাসুদ বিশ্বাস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ২৯ বছরের পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ডিপোজিট অ্যাকাউন্টস, কৃষি ঋণ, পেমেন্ট সিস্টেমস, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও চট্টগ্রাম অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম