কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৪, ১৭:০৫আপডেট : ০৩ মে ২০২৪, ২০:৩৪

ঝালকাঠির বাসিন্দা মোস্তফা হাওলাদারের পেশা অবৈধ কষ্টিপাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা সংগ্রহ করে বিক্রি করা। অন্যদিকে ঢাকার বাসিন্দা ঠিকাদার খোকন হাজীও দীর্ঘদিন ধরে কষ্টিপাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রা কিনে ভারতে পাচার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি মোস্তফার কাছ থেকে প্রায় ৯৫ লাখ টাকায় মূর্তি ও ধাতব মুদ্রা কিনে প্রতারিত হন খোকন। তাই মোস্তফাকে খুঁজছেন তিনি।

এদিকে নকল মূর্তি ও মুদ্রা বিক্রি করার পর আত্মগোপনে চলে যান মোস্তফা। পরে তার এক সহযোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা এলাকা থেকে অস্ত্রের মুখে মোস্তফার ভায়রা ভাই আনোয়ারের হোসেন খানকে (৪৪) অপহরণ করেন খোকন হাজী ও তার চক্রের সদস্যরা।

অভিযোগ পেয়ে অপহরণকারী এই চক্রের মূল হোতা খোকন হাজীসহ সাত জনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২ মে) রাতে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত আনোয়ারকেসহ রিভলবার, ৮ রাউন্ড গুলি ও শটগান উদ্ধার করা হয়।

গ্রেফতার অভিযুক্তরা হলো চক্রের মূল হোতা হাজী ওয়াজী উল্লাহ খোকন (৬৫), মো. আরিফ হোসেন (৫৫), সাইফ উদ্দিন আহমেদ মিলন (৬২), সিরাতুল মোস্তাকিম (৫৮), মো. রুহুল আমিন (৬০), মো. জাকির হোসেন (৩০), ও মো. স্বাধীন (৫২)।

শুক্রবার (৩ মে) র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এসব তথ্য জানান গণমাধ্যমকে।

তিনি জানান, গত ১ মে রাত ৮টার দিকে ফতুল্লা থানার তুষারধারা এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে খোকন হাজীর নেতৃত্বে ৮ থেকে ৯ জনের একটি অপহরণকারী চক্র দোকান কর্মচারী আনোয়ারের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে চুনকুটিয়া এলাকায় খোকন হাজীর মালিকানাধীন ‘চুনকুটিয়া রিয়েল এস্টেট লিমিটেড’ অফিসে আটকে রাখে।

এ সময় অপহরণকারীরা আনোয়ারের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে ৯৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আনোয়ারের জীবন বাঁচাতে তার পরিবার ১৭ লাখ ৫০ হাজার টাকা অপহরণকারী চক্রের দেওয়া ব্যাংক হিসাব নম্বরে পাঠায়। সাড়ে ১৭ লাখ টাকা পাওয়ার পরও আরও টাকার দাবিতে নির্যাতন চালাতে থাকে। বাকি টাকা না দিলে তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়।

পরে আনোয়ারের পরিবারের কাছ থেকে এই অভিযোগ পেয়ে র‌্যাব-৩-এর গোয়েন্দা দল দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অপহরণকারী চক্র ও অপহৃতের অবস্থান শনাক্ত করে। খোকনের অফিসে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সাত জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানায়, খোকন হাজী ২০১৫ সাল থেকে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ও দুষ্প্রাপ্য পিতলের ধাতব মুদ্রা ভারতে পাচার করে আসছিল। তার এই অপকর্মের সহযোগী ও ক্রেতা ছিল ভারতীয় নাগরিক মিলন চক্রবর্তী। যিনি নিজেকে একটি বিখ্যাত ভারতীয় কোম্পানির এজেন্ট হিসেবে পরিচয় দিতো। খোকন ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে কষ্টিপাথরের মূর্তি ও ধাতব মুদ্রার সাতটি চালান ভারতে পাচার করেন।

খোকন হাজীর এ কাজে নাঈম (৩৫), মোস্তফা হাওলাদার (৫০) ও রবি নামের কয়েকজন সহযোগী বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কাজ করতো। বিনিময়ে তাদের মাসে ৩০ হাজার টাকা করে বেতন দিতো খোকন।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম