চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি সংসদীয় কমিটিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২১:৫৭

চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি উঠেছে সংসদীয় কমিটিতে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ দাবি তোলা হয়। অবশ্য বর্তমানে বিশ্ববাজারে চায়ের দাম নিম্নমুখী হওয়ার প্রসঙ্গ টেনে মালিকপক্ষ এই মুহূর্তে শ্রমিকদের মজুরি না বাড়ানোর অনুরোধ করেছেন। সংসদীয় কমিটি বিষয়টি নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করবে।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং শামসুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

জানা গেছে, কমিটির আমন্ত্রণে মঙ্গলবারের বৈঠকে বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যানসহ চা বাগানের মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন।

এ সময় শ্রমিক পক্ষের প্রতিনিধিরা নানাবিধ সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি মজুরি বাড়ানোর দাবি তোলেন। মালিকপক্ষও তাদের উৎপাদিত চা বিক্রি না হওয়াসহ বিশ্ববাজারে চায়ের মূল্যহ্রাসের কথা তুলে ধরেন। তারা বলেন, এই মুহূর্তে শ্রমিকদের মজুরি বাড়ানো হলে তা বহন করা কঠিন হবে।

সংসদীয় কমিটি উভয়পক্ষের বক্তব্য শুনলেও কোনও সিদ্ধান্ত জানায়নি। পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় কমিটি। 

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি