কৃষিপণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করলেই গতি পাবে অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ০৭ জুন ২০২২, ১২:৩৭

বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে কৃষি নির্ভর। কৃষিখাতের আধুনিকায়ন করে উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করলেই অর্থনীতি আরও গতিশীল হবে। এমনটা মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নিজস্ব স্থানে এ শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান, সহ-সভাপতি এন কে এ মবিন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করতে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব ব্যবসায়ী সমাজকে একযোগে কাজ করতে হবে। নতুন স্থাপিত ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ ঢাকা চেম্বারের সদস্যদের পাশাপাশি ব্যবসায়ীদেরও সেবা প্রদানে সক্ষম হবে।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, লজিস্টিক খাতে আমরা বেশ পিছিয়ে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন এবং সমুদ্রবন্দরগুলোতে সেবার মান উন্নয়ন ও দ্রুততর করা হলে ব্যবসায় ব্যয় কমবে।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দেশের সব ব্যবসায়ী সম্প্রদায় একযোগে কাজ করছে। আমাদের এসএমই খাতই অর্থনীতির মূল চালিকাশক্তি।

/এসআই/এফএ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী