বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স। দেশটির উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এজেন্সি ফ্রান্স ডেভেলপমেন্ট (এএফডি) গত ১০ বছরে ১৮০ কোটি ইউরো সহায়তা দিয়েছে। এর মধ্যে গত চার বছরেই দিয়েছে ১১০ কোটি ইউরো।

বাংলাদেশে কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাজদুকুই বলেন, এফডি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ২০ থেকে ২৫ বছর ধরে এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।

বিশ্বব্যাপী বাংলাদেশের এএফডির কার্যক্রম অসাধারণ জানিয়ে তিনি বলেন, পৃথিবীতে সংস্থাটির কার্যক্রম যদি দেখা হয়, তাহলে বলবো বাংলাদেশের গল্প সবচেয়ে অসাধারণ। কিন্তু কেন? কারণ যে হারে এখানে কার্যক্রম বিস্তৃত হয়েছে, সেটির হার সারা পৃথিবীতে সবচেয়ে বেশি।

১০ বছর আগে সীমিত সম্পদ নিয়ে বাংলাদেশে অফিস চালু হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, শিগগিরই বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তনের লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে সহযোগিতা করবে।

এএফডির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর বেনুয়া চাস্তে বলেন, গত বছর ফ্রান্সের প্রেসিডেন্টের সফর সবচেয়ে বড় মাইলস্টোন। ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে আমরা অর্থায়নে মনোনিবেশ করবো।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী