বিসিকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২১, ২২:১৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২২:১৬

মহান বিজয় দিবস ২০২১ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মহান বিজয় দিবস উদযাপনে শিল্প মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি উদযাপনের ব্যাপক কর্সমূচি নিয়েছিল বিসিক কর্তৃপক্ষ।

যার অংশ হিসেবে সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ বিসিক ভবনের সম্মেলন কক্ষে এক বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তধ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদতবরণকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও জাতীয় চার নেতা ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভায় বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, নেপাল চন্দ্র কর্মকার, মফিদুল ইসলাম, বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বিসিক কর্মকর্তা সমিতির আহ্বায়ক প্রকৌশলী শফিকুল আলম, মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন স্বপন কুমার ঘোষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক সিপিএফ শাখার উপ-নিয়ন্ত্রক তারানা জাহান তানিয়া ও বিসিক নকশা কেন্দ্রের মাস্টারক্রাফটম্যান শেখ আলী আশরাফ ফারুক। দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিসিক মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওনালা লোকমান হোসেন।

/এসআই/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী