ঢাকা চেম্বারের সভাপতি আবারও রিজওয়ান রাহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৮:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬

ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন রিজওয়ান রাহমান। তিনি ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি পদে আরমান হক এবং মনোয়ার হোসেন সহ-সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ডিসিসিআইর ৬০তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয় এবং চেম্বারের দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত অন্য পরিচালকরা হলেন—মালিক তালহা ইসমাইল বারী, আব্দুল মান্নান, হাবিব উল্লাহ তুহিন, জুনায়েদ ইবনে আলী, সামির সাত্তার এবং এসএম গোলাম ফারুক আলমগীর।

ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক বর্তমানে ইনস্টার লিমিটেড এবং আরমান হক ডেনিমস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুনর্নির্বাচিত সহ-সভাপতি মনোয়ার হোসেন পুরান ঢাকায় অবস্থিত মেসার্স মনোয়ার ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, যেটি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানি ব্যবসায় নিয়োজিত।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের