২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬

হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত ২২ মাসে বিভিন্ন থানায় করা প্রায় ১৪ হাজার ৩২২টি সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩ হাজার ১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে তারা। পরে যাচাই-বাছাই করে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ১২ এপিবিএনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো মোবাইল ফোন উদ্ধারের জন্য ১২ এপিবিএনে একটি সাইবার ও কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ শাখা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন থানায় করা হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোন উদ্ধারের কাজ করে এই শাখা।

১২ এপিবিএন জানিয়েছে, বিভিন্ন থানায় করা জিডির তথ্য সংগ্রহের পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধু ও পরিচিত ব্যক্তিদের কাছ থেকেও হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করা হয়। এরপর জিডিতে থাকা তথ্য ও ফোনের আইএমইআই নম্বরের ভিত্তিতে ফোন উদ্ধারের চেষ্টা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২১ মাস ধরে এপিবিএনের সব ব্যাটালিয়নের মধ্যে হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রথম অবস্থানে রয়েছে ১২ এপিবিএন। গত আগস্ট মাসে তারা ১৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

যেভাবে অভিযোগ জানাবেন

১২ এপিবিএনের পরামর্শ, মোবাইল ফোন কেনার পর এর ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সংরক্ষণ করে রাখা উচিত। সাধারণত ফোনের বাক্সে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লেখা থাকে। ফোন হারানো বা চুরি হলে এই নম্বর প্রয়োজন হয়।

ফোন হারালে সংশ্লিষ্ট থানায় আইএমইআই নম্বর উল্লেখ করে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডির কপি ১২ এপিবিএনের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো যাবে। এ জন্য ০১৩২০-১৯৪০১৮ ও ০১৩২০-১৯৪০০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি ১২ এপিবিএনের ফেসবুক পেজেও অনলাইন জিডির কপি পাঠানো যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে সাইবার টিম এসব মোবাইল ফোন উদ্ধারে কাজ করছে।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
বনশ্রীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মাইলস্টোনের শিক্ষিকা নিহত
সর্বশেষ খবর
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার