মানুষকে প্রতারিত করবেন না: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৮:২৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,  মানুষকে প্রতারিত করবেন না। জীবনের সকল সঞ্চয় দিয়ে মানুষ মাথাগোজার একটু ঠাঁই খুঁজে পেতে একটি ফ্ল্যাট ক্রয় করেন। প্রতারিত হলে তার আর কিছুই থাকে না।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহাব) আয়োজিত ৫ দিনব্যাপী ‘রিহাব ফেয়ার-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিহাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমীন উল্ল্যাহ নূরী, রিহাবের নেতা ইনথেখাবুল হামিদ, কামাল মাহমুদ এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা বক্তৃতা করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ক্রেতাদের স্বার্থ রক্ষায় ডেভেলপার  কোম্পানিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাস করেন, তারা সবাই একটি নিজস্ব আবাসস্থল প্রত্যাশা করেন। দেশের আবাসন খাত অনেক এগিয়ে গেছে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আবাসন খাতেরও উন্নত হয়েছে। এ শিল্প খাত দিন দিন বড় হচ্ছে। সরকার পরিকল্পিতভাবে ঢাকাসহ বড় বড় শহরগুলো গড়ে তোলার জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এজন্য আবাসন খাতের ব্যবসায়ীদেরও সহযোগিতা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। যে পাকিস্তান আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে, সেই পাকিস্তান আজ বাংলাদেশ থেকে প্রায় ৫০ শতাংশ পিছিয়ে পড়েছে। স্বাধীনতারবিরোধী গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার জয় বাংলা স্লোগানকে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত দেশ হবে।’ এজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
স্ত্রীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে দুদকের ২ মামলা
টিপু মুনশি চার দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম