মর্টগেজ ছাড়াই জিপিএইচ ইস্পাতের ডিলারদের ঋণ দেবে প্রাইম ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:২৬

প্রাইম ব্যাংক দেশের বৃহৎ করপোরেটের ডিলার/পরিবেশকদের সেবা দিতে ‘প্রাইম ডিলার’ নামে একটি ‘ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রাম’ চালু করেছে। প্রাইম ব্যাংক, প্রাইম ডিলার প্রোগ্রামের আওতায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ করেছে।

রবিবার (২৬ ডিসেম্বর) প্রাইম ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারিত্ব বা পার্টনারশিপে জিপিএইচ ইস্পাত লিমিটেডের নিবন্ধিত ডিলাররা প্রাইম ব্যাংক থেকে এক কোটি টাকা পর্যন্ত জামানতমুক্ত এমএসএমই ঋণের  সঙ্গে ২৪/৭ ব্যাংকিং এবং ডেডিকেটেড ডিলার হেল্প ডেস্ক সুবিধা পাবেন।

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ক্রেডিট সিনক্রোনাইজেশন এবং মনিটরিং ইউনিটের প্রধান চম্পক চক্রবর্তী এবং প্রাইম ব্যাংকের এসইভিপি ও এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম. ওমর তৈয়ব -সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন,  ‘জিপিএইচ ইস্পাত ও প্রাইম ব্যাংকের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ, যা বাংলাদেশের এমএসএমই-এর প্রসারের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের