ঋণ পরিশোধে বিশেষ সুবিধা আর মাত্র একদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২২

ঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ সুবিধা পাওয়া যাবে আর মাত্র একদিন। অর্থাৎ বৃহস্পতিবারের (৩০ ডিসেম্বর) মধ্যে মোট ঋণের ২৫ শতাংশ ফেরত দিলে খেলাপি হওয়া থেকে রেহাই পাওয়া যাবে। অবশ্য ছোট ব্যবসায়ীরা তথা সিএমএসএমই খাতের উদ্যোক্তারা আগামীকালের মধ্যে মোট ঋণের ১৫ শতাংশ ফেরত দিলে খেলাপি হওয়া থেকে রেহাই পাবেন।

বুধবার ( ২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ‘ঋণ/বিনিয়োগ পরিশোধের ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে প্রদেয় কিস্তিগুলোর ন্যূনতম ২৫ শতাংশ পরিশোধ করা হলে এই  সময়ে ঋণ/বিনিয়োগ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে কোভিড-১৯ মহামারিকালীন সিএমএসএমই খাতের ঋণ/বিনিয়োগগ্রহীতারা অধিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং এই খাতে কর্মরত কর্মবল বহাল রাখার লক্ষ্যে সিএমএসএমই খাতে বিতরণকৃত ঋণ/বিনিয়োগের

বিপরীতে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় অর্থের ২৫ শতাংশের পরিবর্তে ন্যূনতম ১৫ শতাংশ চলতি ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে এই সময়ে ঋণ/বিনিয়োগ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হলো।’

এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ঋণের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ পরিশোধ করলেও খেলাপি হবে না— এই সুবিধা কেবল সিএমএসএমই খাত, অর্থাৎ ছোট উদ্যোক্তারা পাবেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি