যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৭:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:০৮

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে এখনও এ ইস্যুতে বায়ারদের কোনও অর্ডার স্থগিত কিংবা বাতিল হয়নি।’ বুধবার (৫ জানুয়ারি)  ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংলাপটি আয়োজন করে ইআরএফ। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম সঞ্চালনায় করেন। এ সময় ইআরএফের সহ-সভাপতি এম শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা চিন্তিত। কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। তাদের সঙ্গে কীভাবে ফ্রেন্ডলি রিলেশন রাখতে পারি, সেই চেষ্টা করছি।’

যুক্তরাষ্ট্র আমাদের বড় মার্কেট উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কোনও বায়ারকে হারাতে চাই না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে করোনা ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কিছু ইউরোপীয় বায়ার ডেলিভারি এক সপ্তাহ কিংবা ১০ দিন পেছাতে বলেছে। কিন্তু এখন পর্যন্ত কোনও বায়ারের অর্ডার বাতিল হয়নি।’

দেশে বস্ত্র খাতে চার হাজারে বেশি কোম্পানি রয়েছে। এরমধ্যে মাত্র ৫৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। তাদের পুঁজিবাজারে আনার বিষয়ে বিজিএমইএ কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘পুঁজিবাজারে ভালো এবং বড় বড় কোম্পানি তালিকাভুক্ত হয়। আমরা ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে কাজ করছি।’

পোশাক মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্ন দে‌শে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার লাভ করছে। দেশের পোশাক কারখানাগু‌লো‌তে যেন এই ভ্যারিয়েন্টের বিস্তার না হয়, সেজন্য আগেই‌ সবাইকে সতর্ক হতে হবে। আমরা চাই না করোনার শুরুর দিকের মতো অবস্থা আবারও সৃষ্টি হোক। সম্প্রতি আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে বলেছি— তারা যেন নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।’

তি‌নি ব‌লেন, ‘মহামারি করোনার প্রাদুর্ভাব আমরা ভালোভাবে মোকাবিলা করেছি। যে কারণে এখন আমরা নতুন অর্ডার পাচ্ছি। এই অবস্থা থেকে আমরা যেন পেছনে না যাই, সেই জন্য আগেই পদক্ষেপ নি‌তে হবে।‌ ইতোমধ্যে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি। আজকেও আমাদের একটি মিটিং আছে, আমরা সবাইকে এ বিষ‌য়ে সতর্ক করবো।’

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে