বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন পরিমল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:১২

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্ত্তী নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রবিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। গত ২ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। 

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী। তিনি প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বগুড়া এবং রংপুর অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে ইন্সপেকশন ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, আইন বিভাগ, অ্যাক্যুইটি অ্যান্ড অন্ট্র্যাপ্র্যানারশিপ ফান্ড ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী। কর্মদক্ষতার পুরস্কারস্বরূপ তিনি বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৬ পদক পান।

পরিমল চন্দ্র চক্রবর্ত্তীর জন্ম ঢাকা জেলার ধামরাই উপজেলার অন্তর্গত সানোড়া ইউনিয়নের ধলকুন্ড গ্রামে। তিনি তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র তত্ত্বাবধানে ‘অ্যাডভান্সন্ড সার্টিফিকেট কোর্স অন হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট’ কোর্সটি সফলতার সঙ্গে সম্পন্ন করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে পরিমল চন্দ্র চক্রবর্ত্তী সিঙ্গাপুর, স্লোভাকিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভুটানসহ বিভিন্ন দেশে সভা-সেমিনার ও কর্মশালায় অংশ নেন।

/জিএম/জেএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী