এক্সচেঞ্জ হাউজকে ডলারের রেট নির্দিষ্ট করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
১২ জানুয়ারি ২০২২, ২১:৫৫আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২১:৫৫

প্রবাসী‌দের পাঠা‌নো রেমিট্যান্স এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ভিন্ন ভিন্ন রেটে (হারে) রেমিট্যান্স সংগ্রহ করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংকগুলো। এ কারণে রেমিট্যান্স সংগ্রহে টাকার হার নির্দিষ্ট করার সুপারিশ ক‌রে‌ছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

বুধবার (১২ জানুয়া‌রি) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের স‌ঙ্গে সাক্ষাৎকালে এ সুপারিশ করেন এবিবির নতুন কমিটির সদস্যরা।

জানা যায়, এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ব্যাংকগুলোকে ভিন্ন ভিন্ন রেটে (হারে) রেমিট্যান্স সংগ্রহ করতে হয়। ব্যাংকভেদে প্র‌তি মা‌র্কিন ডলার ৮৬ থেকে ৮৮ টাকা বা তার চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করে থা‌কে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাংক। ডলারের দাম বাড়লে এই সমস্যা বেশি দেখা দেয়।

অবশ্য বাংলাদেশ ব্যাংক বলছে, এবিবি ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) বসে একটি সমঝোতা করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রযোজনীয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স বৈধ উপায়ে দেশে পাঠানোকে উৎসাহিত করতে প্রণোদনা আড়াই শতাংশ করেছে সরকার।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী