কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন হাবিবুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১১

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকেরই নির্বাহী পরিচালক। তাকে এই পদে নিয়োগ দিয়ে রবিবার (১৩ ফেব্রুয়ারি) আদেশ জারি করা হয়েছে। গত ২০ জানুয়ারি তার নিয়োগ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদ পদের দায়িত্বসহ গভর্নর কর্তৃক সময়ে সময়ে আরোপিত অন্যান্য দায়িত্ব পালনের শর্তে নিয়োগ দেওয়া হলো।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক এক দশক ধরে প্রধান অর্থনীতিবিদ পদে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী বাংলাদেশি নাগরিকদেরই নিয়োগ দিয়ে আসছিল।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট হাসান জামান। এখন তিনি বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা। এরপর ২০১৬ সাল পর্যন্ত প্রধান অর্থনীতিবিদ ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোর্টল্যান্ডের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহযোগী অধ্যাপক বিরূপাক্ষ পাল। তারপর আইএমএফ-এর অর্থনীতিবিদ ফয়সাল আহমেদকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

২০১৯ সালের জানুয়ারিতে তিনি পদ ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে তিনিই এ দায়িত্ব পালন করে আসছিলেন।

করোনার মধ্যে সময় মতো বিভিন্ন উদ্যোগ ও নীতি গ্রহণের কারণে এখন তাকেই পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এফএ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী