চেক জালিয়াতি থেকে রক্ষা পেলো সোনালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ২৩:০৭আপডেট : ০৯ মার্চ ২০২২, ২৩:৪১

সোনালী ব্যাংকের দিলকুশা করপোরেট শাখার কর্মকর্তাদের বুদ্ধিমত্তায় ৩০৪ কোটি টাকার ৭টি চেক জালিয়াতির প্রতারণা থেকে রক্ষা পেলো ব্যাংকটি।

এই জালিয়াতির সঙ্গে জড়িত আজারুর রহমান ফারুক নামে এক ব্যক্তিকে বুধবার (৯ মার্চ) বিকালে  থানায় সোপর্দ করা হয়েছে।

সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য অধিদফতরের দারিদ্র্য বিমোচন সমন্বিত মৎস্য চাষ প্রকল্পের নামে সাড়ে ৩৭ কোটি টাকার একটি চেক সোনালী ব্যাংকের দিলকুশা করপোরেট শাখায় নগদায়ন করার জন্য জমা দেওয়া হয়। তবে যাচাই-বাছাই করে শাখা নিশ্চিত হয় যে, চেকটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।

এছাড়া তাৎক্ষণিকভাবে মৎস্য অধিদফতরে যোগাযোগ করা হলে তারা জানায়, অধিদফতর এ বিষয়ে কোনও চেক ইস্যু করেনি এবং প্রকল্পটি বর্তমানে বন্ধ রয়েছে। ফলে বিষয়টি স্পষ্ট হয় যে, এটা জালিয়াতি। পরে জাল চেক বহনকারী আজারুর রহমান ফারুককে  মতিঝিল থানায় তাকে সোপর্দ করা হয়। পুলিশ ফারুকের  দেহ তল্লাশি করে আরও ২৬৬ কোটি ৫০ লাখ টাকার ৬টি জাল চেক উদ্ধার করে।

এ বিষয়ে শাখা প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের