রোমানিয়ান উদ্যোক্তাদের বাংলাদেশে অটোমোবাইল খাতে বিনিয়োগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৬:৩৮আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৬:৩৮

বাংলাদেশের অটোমোবাইল খাতে বিনিয়োগের জন্য রোমানিয়ান উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক ডায়ালগে তিনি এই আহ্বান জানান। ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে সফররত রোমানিয়ার বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা। 

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘বাংলাদেশের উৎপাদিত পণ্য বহির্বিশ্বে রফতানি সম্প্রসারণের বিষয়টি এখন সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে, এমতাবস্থায় রোমানিয়ার মতো ইউরোপের অন্যান্য দেশগুলোতে পণ্য রফতানি বাড়ানোর ওপরে আমাদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন।’ তিনি জানান, দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বাংলাদেশ প্রতিবছর প্রায় ২২.৫৮ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রোমানিয়ায় রফতানি করে থাকে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ থেকে বর্তমানে প্রচুর পরিমাণে তৈরি পোশাক রোমানিয়ায় রফতানি হয়ে থাকে। তবে বাংলাদেশের আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, পাদুকা ও চামড়াজাত পণ্য প্রভৃতি আমদানির জন্য রোমানিয়ার উদ্যোক্তাদের প্রতি ডিসিসিআই সভাপতি আহ্বান জানান। রোমানিয়ার শিল্প খাতের গতিধারা আরও সম্প্রসারণে বাংলাদেশ থেকে বেশি হারে দক্ষ মানবসম্পদ আমদানির জন্য ঢাকা চেম্বারের সভাপতি দেশটির সরকারের প্রতি আবেদন জানান। ডিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং এ ধরনের শিল্প এলাকায় বিশেষ করে অটোমোবাইল খাতে বিনিয়োগে রোমানিয়ার উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন। তিনি দুদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের পাশাপাশি ঢাকায় রোমানিয়ার দূতবাস স্থাপনের জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান।     

প্রধান অতিথি’র বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও সম্প্রসারণে বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস স্থাপনের প্রস্তাব করেন। সেই সঙ্গে দুদেশের মধ্যকার পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্মাণ শিল্পে বাংলাদেশে প্রচুর দক্ষ মানবসম্পদ সম্পদ রয়েছে এবং রোমানিয়ার অবকাঠামো খাতের উন্নয়নে বাংলাদেশে হতে এ খাতের দক্ষ মানবসম্পদ নিতে পারে। মেয়র জানান, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানাবিধ সুবিধা প্রদান করছে, যার সুযোগ গ্রহণ করে রোমানিয়ার উদ্যোক্তাদের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কোনও ধরনের রাজস্ব ও শুল্ক না বাড়িয়ে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চলতি অর্থবছরে প্রায় ৯০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, ‘ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিসিসিআইতে একটি ‘হেল্প ডেস্ক’ স্থাপন করবে, যাতে করে উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই কম সময়ে গ্রহণ করতে পারেন।   

বিশেষ অতিথির বক্তব্যে রোমানিয়ার বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতা বলেন, ‘দুদেশের অথনৈতিক কর্মকাণ্ডে বেশ সামঞ্জস্যতা রয়েছে এবং দেশ দুটোর বেসরকারি খাতের প্রতিনিধিদের যোগাযোগ আরও বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ হতে বাণিজ্য প্রতিনিধি পাঠানোর  প্রস্তাব করেন।’ তিনি উল্লেখ করেন, রোমানিয়াকে ইউরোপের দেশগুলোর প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং এ সুযোগ গ্রহণ করে বাংলাদেশের উদ্যোক্তারা তার দেশে বিনিয়োগের মাধ্যমে উৎপাদিত পণ্য সহজেই ইউরোপে রফতানির সুযোগ পেতে পারেন। তিনি জানান, বাংলাদেশের কৃষি ও তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে রোমানিয়া সহায়তা প্রদানে অত্যন্ত আগ্রহী। মেয়র বলেন, ‘রোমানিয়ার টেক্সটাইল খাতের উন্নয়নে দক্ষ কর্মী প্রয়োজন।’ এক্ষেত্রে বাংলাদেশকে টেক্সটাইল খাতে দক্ষ কর্মী প্রেরণে এগিয়ে আসার আহ্বান জানান।   

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের