ভোক্তাকেও অধিকার রক্ষায় সচেতন হতে হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৮:৪৫আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮:৪৫

ভোক্তাকেও তার অধিকার রক্ষায় সচেতন হতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২’ এর আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “ভোক্তার অধিকার রক্ষায় সবাইকে কাজ করতে হবে। সরকার ভোক্তার অধিকার রক্ষায় আইন করেছে। আইনের কঠোর প্রয়োগ হচ্ছে। ভোক্তা সচেতন হলে আইন প্রয়োগ সহজ হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন চালু করেছে। ১৬১২১ নম্বরে ফোন করলেই প্রতিকার পাওয়া যাবে। অভিযোগ প্রমাণ হলে আরোপিত জরিমানার ২৫ ভাগ তাৎক্ষণিকভাবে ভোক্তা পাচ্ছেন।”

মন্ত্রী আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যপরিধি বাড়ানো হয়েছে। বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কাজ হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন ডিজিটাল সুবিধা ভোগ করছে। অনৈতিক সুবিধা যাতে কেউ নিতে না পারে, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে। সেই সুযোগে যাতে কেউ অনৈতিকভাবে লাভবান হতে না পারেন, সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি গোলাম রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

/এসআই/এফএ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম