ইসলামী ব্যাংকের টাকা বিকাশ থেকে তোলা যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১৮:২৮আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৮:২৮

ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে যে কোনও সময় বিনা খরচে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন। ব্যাংকটির ‘সেলফিন অ্যাপ’ থেকে ‘ট্রান্সফার মানি’ সেবার মাধ্যমে এ সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এ সেবার উদ্বোধন করে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সেবা নিতে গ্রাহককে প্রথমেই ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ ‘সেলফিন’ এ নিবন্ধন করতে হবে। তারপর সেলফিন অ্যাপে লগ ইন করে ‘ফান্ড ট্রান্সফার’ আইকনে ট্যাপ করতে হবে। পরের ধাপে ‘বিকাশ’ নির্বাচন করে নিজের বা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট নম্বর, টাকার উৎস, পরিমাণ ও সেলফিন অ্যাপের পিন দিয়ে ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করলেই বিকাশে টাকা ট্রান্সফার হয়ে যাবে। গ্রাহক চাইলে সেলফিন অ্যাপেই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যোগ করে রাখতে পারেন। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন। বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লিমিট প্রযোজ্য হবে।

এ যৌথ সেবা চালু উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ‘সেলফিন অ্যাপ’ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক দেশের এক কোটি ৬০ লাখ গ্রাহককে শরীয়াহ ভিত্তিক ও সর্বাধুনিক ফিনটেক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা দিচ্ছে। আমাদের সেলফিন অ্যাপ গ্রাহকদের জন্য বিকল্প ব্যাংকিংয়ের এক অপার দিগন্ত উন্মোচন করেছে।

তিনি বলেন, বিকাশের সঙ্গে ইসলামী ব্যাংকের এ সংযুক্তিতে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকই উপকৃত হবেন। এছাড়া দেশের আর্থিক খাতে গতিশীলতা বাড়বে। ভবিষ্যতে আরও নতুন টেকনোলজি ও প্লাটফর্মে আমাদের সেবার সম্প্রসারণ অব্যাহত থাকবে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, আমাদের গ্রাহকবান্ধব ডিজিটাল লেনদেন প্রযুক্তিকে ব্যবহার করে ব্যাংকগুলো এখন তাদের সেবাকে আরও সৃজনশীলভাবে বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারছে। ইসলামী ব্যাংকের সঙ্গে বিকাশের এ যৌথ সেবা কার্যকর আর্থিক অন্তর্ভুক্তিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে ব্যাংকটির গ্রাহকদের জন্য লেনদেন আরও সহজ ও খরচ সাশ্রয়ী করবে। বিকাশ অ্যাকাউন্টের টাকা গ্রাহকরা সেন্ড মানি, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্টসহ আর্থিক লেনদেন করতে পারবেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি