‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ আদৌ কিছু করে?

শফিকুল ইসলাম
২৪ মার্চ ২০২২, ০৮:০০আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫:৩৫

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আছে একটি বিশেষ সেল— দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল। নিত্যপণ্যের উৎপাদন, চাহিদা, আমদানি, মজুত ও বিতরণ ব্যবস্থাসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করার কথা এই সেলের। কিন্তু আট বছর আগে গঠিত এ সেল এখনও সাধারণ মানুষকে কোনও তথ্য দিতে পারেনি। দুই বছর ধরে হালনাগাদ হয়নি সেলটির ওয়েবসাইটও। বর্তমানে বাজারের উল্লম্ফন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন— বাণিজ্য মন্ত্রণালয়ের ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ আদৌ কোনও আভাস দিচ্ছে?

খোঁজ নিয়ে জানা গেছে, সেলটি আইআইটি অনুবিভাগের আওতাধীন। এ সেলে মাত্র দুজন কর্মকর্তা কাজ করেন। তারা হলেন— বাণিজ্য পরামর্শক জিয়াউর রহমান ও সহকারী বাণিজ্য পরামর্শক শ্যামা পদ বিশ্বাস। জিয়াউর রহমান অফিসিয়াল কাজে এখন সুইজারল্যান্ডের জেনেভায়। কাজ করছেন শ্যামা পদ কর্মকার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার মূল দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। এ জন্য ২০১৪ সালের ২৪ নভেম্বর গঠন করা হয় ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল’। কার্যত এটি নিষ্ক্রিয়। বাজার পরিস্থিতি বা দ্রব্যমূল্য সম্পর্কে এ সেলের কর্মকর্তারা কোনও পর্যালোচনাও করছেন না, পূর্বাভাসও দিচ্ছেন না।

উল্লেখ্য, বিভিন্ন সংস্থা থেকে নিত্যপণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাজার দর, বন্দরে পণ্য খালাসের পরিমাণ, আমদানির ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তির তথ্য বিশ্লেষণ করে বাজার স্থিতিশীল রাখতে সরকারের করণীয় নির্ধারণে সহায়তা করার কথা এই সেলের।

এ প্রসঙ্গে জানতে চাইলে আইআইটি অনুবিভাগের প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, ‘সেলটি নিষ্ক্রিয় নয়। আমরা বৈঠক করি। বাজার মূল্যায়ন করি। প্রতিবেদনও তৈরি করি। মোটকথা, আমরা কাজ করছি।’

/এফএ/
সম্পর্কিত
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
আমদানি-রফতানি ও বাণিজ্যচুক্তি যাচাইয়ে এআই ব্যবহার করবে মন্ত্রণালয়
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ