খুলনা বিভাগে সংরক্ষণ করা হয়েছে ৩২৬০০০ পিস চামড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৫, ১৬:৪৩আপডেট : ০৯ জুন ২০২৫, ১৬:৪৩

খুলনা বিভাগের দশ জেলার মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এবছর কোরবানির তিন লাখ ছাব্বিশ হাজার সাতশ চুরানব্বই পিস গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবন দিয়ে সংরক্ষণ করা হয়েছে। 

সোমবার (৯ জুন) খুলনা বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। 

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরমধ্যে গরু ও মহিষের চামড়া ১ লাখ ১৯ হাজার ১১২ পিস। ছাগলের চামড়া ২ লাখ ৭ হাজার ৬৮২ পিস। 

মন্ত্রণালয় থেকে পাঠানো লিস্ট

জেলাগুলোর মধ্যে খুলনায় সংগৃহীত চামড়ার সংখ্যা ২২ হাজার ৭৪২ পিস , যশোরে ৭৫ হাজার ১৮৫ পিস, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৭২ পিস, বাগেরহাটে ১৩ হাজার ৫৭ পিস, নড়াইলে ৩০ হাজার ৭১৫ পিস, মাগুড়ায় ৭ হাজার ১৫২ পিস, মেহেরপুরে ১৮ হাজার ৮৫ পিস, ঝিনাইদহে ৯৩ হাজার ৭৩৬ পিস, কুষ্টিয়ায় ৩৬ হাজার ৭৩৭ পিস ও সাতক্ষীরা জেলায় ২৩ হাজার ৩১৩ পিস। জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে সরকারের সরবরাহ করা বিনামূল্যের লবন দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, এবছর কোরবানির চামড়ার দাম বৃদ্ধি এবং এতিমদের হক আদায়ের উদ্দেশে সরকারের পক্ষ থেকে দেশের এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবন সরবরাহ করা হয়। যাতে স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস চামড়া সংরক্ষণ করা সম্ভব হয়।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি