দেশের তেল ও গ্যাস খাতে বিনিয়োগে আগ্রহী উজবেকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৯:৩৬আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৯:৩৬

উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচ বলেছেন, পেট্রোকেমিক্যাল  এবং হাইড্রোকার্বন নিয়ে উজবেকিস্তানের কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। ৭০০ মিটার গভীর কূপ খননের অভিজ্ঞতাও রয়েছে। বিশ্বব্যাপী ৭৫টি নিজস্ব রিগ কাজ করছে, বাংলাদেশেও একটি রয়েছে। বাংলাদেশে গ্যাস ফিল্ডের উন্নয়নসহ গ্যাস পাইপলাইন নির্মাণেও কাজ করার আগ্রহ দেখান উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা জোমায়েভ জাসুর ঘুদাইকুলোভিচের নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘আনুভূমিক খননে উজবেকিস্তানের অভিজ্ঞতা বাপেক্স ও পেট্রোবাংলা কাজে লাগাতে পারে। উজবেকিস্তান প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে জ্বালানি খাতকে সহযোগিতা করতে পারে।’

এ সময় উজবেকিস্তান নবায়ণযোগ্য জ্বালানি এবং বাপেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করতেও আগ্রহ প্রকাশ করে।

উল্লেখ্য, উজবেকিস্তানের জ্বালানিমন্ত্রী এ. সুলতানভ জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে একটি চিঠি দেন এবং উজবেকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানান।

উজবেকিস্তানের প্রতিনিধি দলে ছিলেন আখমেদজানভ ওটাবেক উলুগবেকভিচ,  গবোভ ইভগিনি হাইচ, পারকাহুনকো আলেক্সান্ডার নিকোলাভিচ, মিনাজিটডিনভ কুয়াট মারাটোভিচ, দুসমুখামেদভ ইসঝিগিট ড্যানিয়েলভিচ এবং বাইসভ আলিসার কারাবেকোভিচ।

 

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি