পথশিশুদের দোরগোড়ায় ইফতার পৌঁছে দেবে প্রাণ আপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ১৮:৫৫আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৮:৫৫

রমজানে পথশিশু ও অসহায় পরিবারের মাঝে ইফতার পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। এজন্য তারা ‘প্রাণ খোলা হাসি’ নামে একটি কর্মসূচি শুরু করেছে।

কর্মসূচির আওতায় পহেলা রমজান থেকে প্রাণ আপ-এর বোতলের লেবেল জমা দিলে তার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখবে কোম্পানিটি। এই অর্থ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের পথশিশু ও তাদের পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হবে।

রবিবার (০৩ এপ্রিল) রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। এ সময় প্রাণ বেভারেজ লিমিটেডের  ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হাসিব কামাল এবং ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা জানান, রমজানে ইফতার আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয়। কেননা, সারাদিন রোজা রাখার পর ইফতার আমাদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে। আমরা পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুদের  সঙ্গে ইফতার নিয়ে আনন্দ ভাগাভাগি করি। নানান কারণে আমাদের অনেকেই রোজা রাখতে না পারলেও ইফতারে অংশ নেই। কিন্তু  সমাজে প্রচুর অসহায় ও দরিদ্র মানুষ রয়েছেন, যাদের ভালো একটু ইফতার করার সামর্থ্য নেই। এদেরই একটি অংশ হচ্ছে পথশিশু ও তাদের  পরিবার।’

তিনি আরও বলেন, ‘প্রাণ সারাবছরই ব্যবসা পরিচালনার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এবারের রমজানে  বেভারেজ ব্র্যান্ড প্রাণ আপ-এর পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, পথশিশু ও তাদের পরিবারের সঙ্গে ইফতার ভাগাভাগি করা ও তাদের মুখে হাসি ফোটানো।’

প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘‘আমরা কর্মসূচির নাম দিয়েছি ‘প্রাণ খোলা হাসি’। এ কর্মসূচির উদ্দেশ্য পথশিশু, তাদের পরিবারের মুখে হাসি ফোটানো। এজন্য আমরা ভোক্তাদের যুক্ত করেছি, যেন তারা এ মহৎ উদ্যোগে উৎসাহ দেন। আমরা দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ বেস্ট বাই, ডেইলি শপিং, টেস্টিট্রিট ও মিঠাইয়ের আউটলেটে প্রাণ আপ -এর পক্ষ থেকে একটি বক্স সরবরাহ করেছি। ভোক্তারা সেখানে প্রাণ আপের লেবেল জমা দিলে তার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা ইফতারের জন্য বরাদ্দ রাখবো। বরাদ্দ অর্থ থেকে পুরো রমজানে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরের বিভিন্ন পয়েন্টে পথশিশু ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করবো। পহেলা রমজান থেকেই আমাদের ইফতার বিতরণ শুরু হয়েছে।’

 

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী