ভ্যাট অব্যাহতি পেলো বিটিসিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১২ এপ্রিল ২০২২, ২২:২৭আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২২:৩৩

ইন্টারনেট ব্যান্ডউইথ ও ইন্টারন্যাশনাল আউটগোয়িং টেলিফোন কল সার্ভিসসহ বিভিন্ন ধরনের গ্রাহক সেবায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি (বিটিসিএল) কে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বিদেশি প্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রায় পরিশোধযোগ্য ওই সেবামূল্যের ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বিটিসিএলকে।

মঙ্গলবার (১২ এপ্রিল) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দীনের সই করা বিশেষ আদেশে এ সুবিধা দেওয়া হয়।

এনবিআরের ওই বিশেষ আদেশে বলা হয়েছে, বিটিসিএল গ্রাহকদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। যেমন; ইন্টারনেট ব্যান্ডউইথ, গুগল অ্যান্ড ফেসবুক এবং ইন্টারন্যাশনাল আউটগোয়িং টেলিফোন কল সার্ভিস ইত্যাদি। এসব সেবা সরবরাহের লক্ষ্যে বিদেশি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সেবা আমদানি করে থাকে। বিটিসিএল ওই আমদানি করা সেবা গ্রাহকদের সরবরাহ করে তার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে অনেক সময় হ্রাসকৃত হারে মূল্য সংযোজন কর আদায় করে যথা নিয়মে পরিশোধ করে। কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর পরিশোধিত সেবামূল্যের একটি অংশ রেভিনিউ শেয়ারিং হিসেবে বিদেশি প্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হয়। এসব ক্ষেত্রে পুনরায় মূসক আরোপিত হলে দ্বৈত কর আরোপিত হয়ে যায়। এ কারণে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ১২৬ ধারার প্রদত্ত ক্ষমতাবলে বিটিসিএল কর্তৃক বিদেশি প্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রায় পরিশোধযোগ্য উল্লিখিত সেবামূল্যের ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করেছে। এ আদেশ ২০১৯ সালের ১ জুলাই তারিখ হতে কার্যকর ধরা হয়েছে।

/জিএম/এমআর/এপিএইচ/
সম্পর্কিত
বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা
সিলেটে বিটিসিএলের দুটি গুদামে আগুন
টানা ৮ দিন ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম