বিটিসিএলের নতুন ইন্টারনেট প্যাকেজ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৪:০৫

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে, মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএল তার সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে।

নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এটি অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

রবিবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল এই তথ্য জানায়।

প্যাকেজ আপগ্রেডের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়—

  • ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ → ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০
  • ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ → ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫
  • ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজ → ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০
  • ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ → ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০
  • ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ → ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০
  • ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ → ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০
  • ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ → ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০
  • ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ → ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০
  • ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ → ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০

বিটিসিএল বিশ্বাস করে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই বিটিসিএলের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, গ্রাহকদের অব্যহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
মেটা স্মার্ট চশমায় গোপনে ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বেগ
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন 
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
সর্বশেষ খবর
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ