তৈরি পোশাকে বাংলাদেশ-দ. কোরিয়া সম্পর্ক নিয়ে তথ্যচিত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৯:৪৪আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২০:৪০

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সূচনালগ্নে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল দক্ষিণ কোরিয়া। ১৯৭৮ সালে দেউ করপোরেশন নামের একটি কোরিয়ান কোম্পানি ও বাংলাদেশের দেশ গার্মেন্ট-এর মাধ্যমে প্রথম এর সূচনা হয়। এরপর দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় কীভাবে আমাদের তৈরি পোশাক শিল্প বিকশিত হলো তার ওপর একটি তথ্যচিত্র প্রকাশ করেছে দেশটি।

দক্ষিণ কোরিয়া দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর প্রস্তুতির অংশ হিসেবে কোরিয়া-বাংলাদেশ আরএমজি সহযোগিতার ওপর এই বিশেষ ডকুমেন্টারি তৈরি করা হয়েছে।

দেশ গার্মেন্টে নিয়োগকৃত ১৩৩ জন বাংলাদেশি ১৯৭৯ সালে কোরিয়ায় গিয়ে ছয় মাসের জন্য দেউ করপোরেশনে প্রশিক্ষণ নেন। দেশে ফিরে তারা সারা দেশে কারখানা তৈরি করে বাংলাদেশের আরএমজি শিল্পের জন্মে মূল ভূমিকা পালন করেছিলেন।

ওই প্রামাণ্যচিত্রে দেশ গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া কাদের এবং দেশ গার্মেন্টের প্রতিষ্ঠাতা প্রয়াত নূরুল কাদেরের স্ত্রী যৌথ উদ্যোগের শুরুর বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এছাড়া, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও (বাংলাদেশের আরএমজি শিল্পের পথিকৃৎ ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি) এতে কোরিয়া-বাংলাদেশ আরএমজি সহযোগিতায় তার নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বাংলাদেশের আরএমজি শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশের বৃহত্তম কোরিয়ান বিনিয়োগ কোম্পানি ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সংও বাংলাদেশে তার ব্যবসার গল্প বলেছেন। যার মধ্যে চট্টগ্রামে কেইপিজেড, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠার কথাও রয়েছে।

বর্তমানে, বিনিয়োগের পরিপ্রেক্ষিতে দ. কোরিয়া বাংলাদেশে ৫ম বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগে আরএমজি খাতের অবদান ৭০ শতাংশেরও বেশি। যা ২০২১ সালে ১৩০ কোটি ডলারে পৌঁছেছে।

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের