প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের দাম-সরবরাহ স্বাভাবিক থাকবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউনরিপোর্ট
১৬ মে ২০২২, ১৮:১৭আপডেট : ১৬ মে ২০২২, ১৮:২৭

বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হলে পণ্যের মূল্য এবং সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘একচেটিয়া বাণিজ্য বন্ধ করে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। বাজারে প্রতিযোগিতা সম্পর্কে সংশ্লিষ্ট সবার পরিষ্কার ধারণা থাকা দরকার।’

সোমবার (১৬ মে) ঢাকায় ইস্কাটন গার্ডেনে অবস্থিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত কমিশনের সম্মেলন কক্ষে ‘ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে ব্যবসায়ী সংগঠনগুলোর ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য জি এম সালাহ উদ্দিন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোনও মহলকে হয়রানি করার জন্য সরকার প্রতিযোগিতা কমিশন গঠন করেনি। প্রতিযোগিতা কমিশনকে সবার আস্থা অর্জন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে প্রতিযোগিতা কমিশন আইন সম্পর্কে জানতে হবে এবং নিরপেক্ষ থেকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। প্রতিযোগিতা কমিশনের সুফল পাবার জন্য আমরা সবাই কাজ করছি। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত হলে, পণ্যের উৎপাদন ও মূল্য স্বাভাবিক থাকবে। অবৈধ মজুতের সুযোগ থাকবে না। মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন।’

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. এ এফ এম. মনজুর কাদির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির প্রেসিডেন্ট নাজমূল হাসান পাপন, উইম্যান চেম্বারের প্রতিনিধি প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান স্বপন, চট্রগ্রাম চেম্বার্স এন্ড কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এম করীম উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
স্ত্রীসহ টিপু মুনশির জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ
স্ত্রীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে দুদকের ২ মামলা
টিপু মুনশি চার দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম